সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব: ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে এই ঘোষণা আসায় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইস্যুতে সমর্থন আরও জোরদার হলো।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক অধিবেশনের প্রাক্কালে ফ্রান্সের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এর আগে যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, মাল্টা, আন্দোরা, লুক্সেমবার্গসহ একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। সর্বশেষ ফ্রান্সের ঘোষণার মধ্য দিয়ে সমর্থনের ধারা আরও সুদৃঢ় হলো।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র গ্রহণযোগ্য পথ। তিনি বলেন, “আমরা চাই পাশাপাশি দুটি রাষ্ট্র থাকুক—ইসরায়েল ও ফিলিস্তিন। উভয়েই একে অপরকে স্বীকৃতি দেবে, তবেই শান্তি প্রতিষ্ঠিত হবে।”

তবে স্বীকৃতির দিনই গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের বেশিরভাগই গাজা শহরের বাসিন্দা। চলমান হামলার মধ্যেই ফ্রান্সের এই ঘোষণা আন্তর্জাতিকভাবে নতুন বার্তা দিয়েছে।

উল্লেখ্য, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদ মিলনায়তনে সোমবার শুরু হয়েছে বৈশ্বিক সম্মেলন। এর আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব।

সূত্র: আল জাজিরা, বিবিসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত