সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী নেতাদের দমন-পীড়ণ এজিদ বাহিনীর সমতুল্য ছিল বললেন তারেক রহমান

Our Times News

আওয়ামী নেতাদের দমন-পীড়ণ এজিদ বাহিনীর সমতুল্য ছিল: তারেক রহমান

আওয়ামী লীগের দমন-পীড়ণকে এজিদ বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ণ এজিদ বাহিনীর মতোই নিষ্ঠুর ছিল।”

তিনি বলেন, “ইমাম হোসেন (রা.) ও তার সাথীদের আত্মদানের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।” একইসঙ্গে তিনি উল্লেখ করেন, “ইমাম বাহিনীর সেই চূড়ান্ত আত্মত্যাগ ও ন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।”

তারেক রহমান অভিযোগ করেন, “গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার গুম, খুন, ভোটাধিকার হরণ, অর্থপাচারসহ নানা অপকর্মে নিমজ্জিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখা হয়েছে এবং তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।”

আশুরার তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, “পবিত্র আশুরা কেবল শোক ও আত্মত্যাগের দিন নয়, এটি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের শিক্ষা দেয়। কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) এর শাহাদাত মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “ইমাম হোসেন (রা.) এর আত্মত্যাগ সব যুগের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের উৎস। সেই পথ অনুসরণ করে আমাদেরও দেশ ও জাতির জন্য ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বার্তার শেষে শহীদ ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীদের রুহের মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত