সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না—ব্রিটিশ মন্ত্রীকে স্পষ্ট জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ কোনভাবেই আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান তুলে ধরেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে দুইপক্ষ ফেব্রুয়ারির নির্বাচন, অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক সহযোগিতা—এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস বলেন, আসন্ন নির্বাচন হবে অংশগ্রহণমূলক,
ভোটার উপস্থিতি হবে ব্যাপক, এবং গত ১৬ বছরের বিকৃত তিন নির্বাচনে ভোট দিতে না পারা কোটিরও বেশি যুবক এবার প্রথমবার ভোট দেবে।

তিনি আরও জানান, বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দল তালিকা থেকে বাদ দিয়েছে—ফলে তারা নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নয়।

ড. ইউনূস বিশ্বাস প্রকাশ করেন, জুলাই চার্টার বাংলাদেশের জন্য এক ‘নতুন সূচনা’, যা গত বছরের ঐতিহাসিক জনবিদ্রোহে অংশ নেওয়া জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন—
বাংলাদেশে জাতীয় ঐকমত্য কমিশন
এবং রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ সংলাপ
দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্রিটেন চায় নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত হোক।

প্রধান উপদেষ্টা জানান,
সরকার বৈধ উপায়ে অভিবাসন উৎসাহিত করবে এবং আরও বেশি বাংলাদেশিকে আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ করে দিতে কাজ করছে।

এসময় দুই নেতা রোহিঙ্গা সংকট, ক্যাম্পের যুবকদের শিক্ষা সুযোগ, বাণিজ্য সহযোগিতা, সমুদ্র গবেষণা এবং বিমান পরিবহন খাতে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তাও আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোর্শেদ
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত