সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের পর যে সরকার আসবে সেখানে তিনি কোনো পদে থাকবেন না। বৃহস্পতিবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ ঘোষণা দেন।

ড. ইউনূস লিখেছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং তার সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেন ভোটারদের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরতে পারে এবং প্রত্যেক বৈধ ভোটার, প্রবাসীদেরসহ, যেন ভোট দিতে পারে—সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষ দীর্ঘদিনের স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছিল, যা ৫ আগস্টে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করে।

নিবন্ধে তিনি আরও উল্লেখ করেন, গত এক বছরে অন্তর্বর্তী সরকার অনেক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন, যা ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে তৈরি হয়েছে। কমিশনটি এ মাসের শেষের দিকে নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন দিতে পারে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।

ড. ইউনূস বলেন, রাজনৈতিক বিষয়ে ঐকমত্য জরুরি। সংসদ এককক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে—এ নিয়েও বিতর্ক রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ এখন সঠিক পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “আগের তিনটি নির্বাচন ছিল মিথ্যা নির্বাচন। তখন কেউ ভোট দিতে যায়নি, মানুষ জানে না ভোটকেন্দ্রে কী হয়েছে। এবার লাখ লাখ মানুষ যারা ভোট দিতে পারেননি, তাদের জন্য নির্বাচনটি হবে অনেক বড় সুযোগ।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত