সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আজ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস: বাংলাদেশ এখন বিশ্বে শান্তির প্রতীক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আজ ২৯ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হচ্ছে। শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনকারী সদস্যদের অসামান্য ত্যাগ ও অবদান স্মরণে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

সকালে ‘শান্তিরক্ষী দৌড়/র‍্যালি-২০২৫’-এর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই দৌড় উদ্বোধন করেন। পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা।

এই দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “গত জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনী যে ভূমিকা রেখেছে তা অনুকরণীয়। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সংঘাত প্রতিরোধ, মানবাধিকার রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও আমাদের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, সাহসিকতা, আত্মত্যাগ ও মানবিক গুণাবলির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে শান্তিপ্রিয় একটি জাতি হিসেবে তুলে ধরবে।”

বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত জাতিসংঘের ৬৩টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে, যার আওতায় বিশ্বের ৪৩টি দেশে মোতায়েন করা হয়েছে দুই লাখ ৫৫৮ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে। বর্তমানে বিশ্বের ১০টি দেশে বাংলাদেশের ৫ হাজার ৮১৮ জন শান্তিরক্ষী কর্মরত আছেন, যাদের মধ্যে ৪৪৪ জন নারী। শান্তিরক্ষা অভিযানে দায়িত্ব পালনের সময় এখন পর্যন্ত শহীদ হয়েছেন ১৪৪ জন, যাদের মধ্যে ১৪১ জনই সেনাবাহিনীর সদস্য।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়াতে। এরপর থেকে আজ পর্যন্ত ২১ হাজার ৮১৫ জন পুলিশ সদস্য ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন। শহীদ হয়েছেন পুলিশের ২৪ জন সদস্য। বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সাউথ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের অধীনে কর্মরত রয়েছেন ১৯৯ জন বাংলাদেশি পুলিশ শান্তিরক্ষী, যাদের মধ্যে ৭১ জন নারী। ২০০০ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত হচ্ছেন এবং এ পর্যন্ত ১ হাজার ৯২৭ জন নারী পুলিশ বিভিন্ন দেশে মিশনে কাজ করেছেন।

বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে একসময় শীর্ষে অবস্থান করত এবং এখনো বিভিন্ন দেশের কাছে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান আজ সমগ্র মানবজাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত