সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আত্রাই নদীর ৩০ কোটির বাঁধ ফের ভেঙে পড়েছে, বাংলাদেশে বন্যার আশঙ্কা!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মাত্র এক বছর আগে পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীর তীরে প্রায় ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত বাঁধ আবারও ভেঙে পড়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে প্রবল পানির চাপে বাঁধটি ধসে পড়ে, যা স্থানীয় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। অথচ এই বাঁধটি ফেব্রুয়ারি মাসে একইভাবে ভেঙে গিয়েছিল এবং তারপর থেকেই চলছিল মেরামতের কাজ।

আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে এবং আবার ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে। ফলে এই নদীতে হঠাৎ পানি বাড়লে সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোর ওপর। বর্তমানে টানা বৃষ্টিতে নদীর পানির স্তর ক্রমেই বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়লে পার্শ্ববর্তী গ্রামগুলো ভয়াবহভাবে প্লাবিত হতে পারে।

বাঁধ ধসে পড়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের সাংসদ ও ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, এই বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার ভাষায়, “বাড়ি তৈরির টিএমটি রড ব্যবহার করে বাঁধ তৈরি হয়েছে। এটি চরম দুর্নীতির ফসল। আমি চাই, এ নিয়ে উচ্চ পর্যায়ে প্রশাসনিক তদন্ত হোক।” তিনি আরও অভিযোগ করেন, বাঁধ নির্মাণের অর্থের একটি বড় অংশ ঘুষ হিসেবে চলে গেছে প্রভাবশালী নেতাদের কাছে।

তবে এই অভিযোগ নাকচ করে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। বিজেপির দুর্নীতির অভিযোগ তোলার আগে নিজ দলে নজর দেওয়া উচিত। রাম মন্দিরের ছাদ থেকে জল পড়ছে, সেটাও তো দুর্নীতি!”—এভাবে তিনি পাল্টা আক্রমণ করেন।

এদিকে সাধারণ মানুষ রয়েছেন চরম উৎকণ্ঠায়। আত্রাই পাড়ের বাসিন্দারা দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

এই বাঁধ ভেঙে পড়ার ঘটনায় শুধু ভারতের এলাকাতেই নয়, বরং বাংলাদেশেও বন্যা ও নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে বৃষ্টিপাত বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত