সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় হাসপাতালে হা’মলা চালিয়ে ৫ সাংবাদিকসহ ২০ জনকে হ’ত্যা করলো অভিশপ্ত ই’জ’রা’ইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত সাংবাদিকরা হলেন—আল জাজিরার আলোকচিত্রী মোহাম্মদ সালামা, রয়টার্সের ফটোসাংবাদিক হুসাম আল মাসরি, দ্য ইন্ডিপেন্ডেন্ট আরাবিক ও এপি-র হয়ে কাজ করা মরিয়ম আবু ধাক্কা, গাজার সরকারি মিডিয়া অফিসের মোয়াজ আবু তাহা এবং কুদস ফিড নেটওয়ার্কের সাংবাদিক আহমেদ আবু আজিজ। আহত অবস্থায় আহমেদ পরে মারা যান।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নাসের হাসপাতালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরাইল।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার জন্য শুধু ইসরাইল নয়, তাদের মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সও সমানভাবে দায়ী।

রয়টার্স জানিয়েছে, হামলার সময় সরাসরি সম্প্রচার চলছিল। ওই সময় তাদের ক্যামেরাম্যান হুসাম আল মাসরির পরিচালিত লাইভ ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়, যা প্রাথমিক হামলার সময়কেই নির্দেশ করে।

আল জাজিরার হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা অন্তত ২৭৩ জনে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে সংবাদপত্রের স্বাধীনতার চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত