সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ই’স’রাইলি হা’মলায় পরিবার’সহ নিভে গেল ইরানি কবি পারনিয়ার জীবনপ্রদীপ! পড়ুন যুদ্ধ নিয়ে লিখা তার ভাইরাল কবিতাটি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের আকাশে ভোররাতের নিস্তব্ধতা চিরে এসে আঘাত হানল ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ধসে পড়ল একটি ভবন। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিভে গেল এক তরুণ কবির স্বপ্ন—পারনিয়া আব্বাসি, বয়স মাত্র ২৩।

পারনিয়া ছিলেন কবি, শিক্ষক এবং একজন কন্যা। সদ্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ব্যবস্থাপনায় ভর্তির সুযোগ পেয়েছিলেন, কিন্তু পারিবারিক দায়িত্বে কারণে ভর্তি স্থগিত রেখেছিলেন। ইরানের মেল্লি ব্যাংকের কেন্দ্রীয় শাখায় তার চাকরি ছিল, যেখানে তিনি নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছিলেন।

তার প্রিয় বান্ধবী মরিয়ম জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি ভবনের ঠিক মাঝখানে পড়ে এবং সঙ্গে সঙ্গে পারনিয়ার পরিবারসহ ভবনের অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। প্রথমেই উদ্ধারকর্মীরা যে মৃতদেহটি তুলে আনেন, সেটি ছিল পারনিয়ার। এরপর আসে তার ১৬ বছরের ছোট ভাই পারহামের নিথর দেহ। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় পারনিয়ার মা ও অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার মরদেহ।

পারনিয়ার একটি লেখা উদ্ধার হয়েছে তার নোটবুক থেকে—

‘আমি পুড়ে যাই,
আমি বিবর্ণ হয়ে যাই,
আমি এক নীরব তারা হয়ে উঠি,
যে তোমার আকাশে ধোঁয়া হয়ে যায়..

এই চারটি পঙ্‌ক্তি যেন এখন ইরানের বেদনার ভাষা।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ভবনের ভাঙা মেঝেতে একটি গোলাপি ম্যাট্রেস, পাশে রক্তের ছোপ আর ছেঁড়া কংক্রিট—সব মিলিয়ে যেন মৃত্যুর নিঃশব্দ কবিতা।

ইসরাইল শুরু থেকে দাবি করে আসছে, তারা কেবল সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা করছে। কিন্তু বাস্তবে ইরানের মতো ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনেও নিরপরাধ সাধারণ মানুষের রক্তে ভাসছে যুদ্ধের মঞ্চ।

হিন্দ রাজাব নামের গাজার এক শিশুর রক্তমাখা শরীর যেমন বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, তেমনি পারনিয়া আব্বাসির রক্তাক্ত কবিতার খাতা আজ কাঁদাচ্ছে পুরো মুসলিম বিশ্বকে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত