সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

আবরার আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, কুষ্টিয়ায় কবর জিয়ারতে ভিপি সাদিক কায়েমের আবেগঘন বক্তব্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের কবরস্থানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং আবরারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

রাত ১১টার দিকে ভিপি সাদিক কায়েম শিবিরের নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে কবরস্থানে পৌঁছান। কিছুক্ষণ পরে তিনি আবরারের বাবা বরকত উল্লাহর সঙ্গে মতবিনিময় করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি সাদিক বলেন, “শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলার কারণেই তাকে হত্যার শিকার হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আবরার ভাই যে পথ দেখিয়ে গেছেন, জুলাই মাসের আন্দোলনে আমরা সেই পথ অনুসরণ করেছি। শহীদ আবরার যে চেতনা ও আকাঙ্ক্ষা ধারণ করেছিলেন, আমাদের শহীদ ও গাজীরাও সেই আকাঙ্ক্ষা বুকে লালন করেছেন।”

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার যথাযথ ভূমিকা রাখছে না। যদি শহীদদের স্বপ্ন পূরণ না হয়, তবে এর পরিণতি অতীতের ফ্যাসিবাদী শক্তির পতনের চেয়েও ভয়াবহ হবে।”

কবর জিয়ারতের সময় আবরারের বাবা বরকত উল্লাহ, স্থানীয় বাসিন্দারা এবং শিবির ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত