সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করছে চীন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বলেন, চীন ইরানের পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সমর্থন করে এবং যে কোনো মতবিরোধ সমাধানে শক্তি প্রয়োগকে গ্রহণযোগ্য মনে করে না।

রাষ্ট্র সম্প্রচারকারী সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি বৈঠকে বলেন, বৈষম্য বা মতবিরোধ সমাধানের জন্য শক্তি ব্যবহার সঠিক পথ নয়। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ ও যোগাযোগই উপযুক্ত মাধ্যম।

তিনি আরও বলেন, চীন চায় ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান এমনভাবে হোক যা সব পক্ষের যৌক্তিক উদ্বেগকে বিবেচনায় নেয়।

চীন ইরানের ঘনিষ্ঠ অংশীদার এবং এর সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। অন্যদিকে, ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি সম্প্রতি ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপটি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের কার্যক্রমে সম্ভাব্য লঙ্ঘন নিয়ে সতর্কবার্তার পর নেওয়া হয়েছে।

চীন এই নিষেধাজ্ঞার পদক্ষেপের বিরোধিতা করেছে এবং বলেছে, তারা ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের যেকোনো উদ্যোগকে সমর্থন করবে না।

এর আগে, জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের কারণে ইরান জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে। এই সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংসের চেষ্টা চালায় এবং যুক্তরাষ্ট্রও বিমান হামলা পরিচালনা করে।

সাহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সোমবার সতর্ক করেছে, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি সমর্থনকারী জাতিসংঘের প্রস্তাবের “ভ্রান্ত ব্যাখ্যা বা পুনর্ব্যাখ্যা করার যেকোনো চেষ্টা নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে ক্ষুণ্ণ করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত