সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ইস*রা*য়েলি আ*গ্রা*সনে নিহত ১৬,৫০০ শিশু: গাজায় ইতিহাসের ভয়াবহতম মানবিক বিপর্যয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর সামরিক অভিযানে ১৬ হাজার ৫০০ জনেরও বেশি শিশু ও কিশোর নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এই হৃদয়বিদারক তথ্য। নিহতদের মধ্যে রয়েছে এক বছরের নিচে ৯১৬ শিশু, এক থেকে পাঁচ বছর বয়সী ৪,৩৬৫ জন, ছয় থেকে ১২ বছর বয়সী ৬,১০১ জন এবং ১৩ থেকে ১৭ বছরের ৫,১২৪ জন কিশোর-কিশোরী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়—এটি যুদ্ধাপরাধের প্রমাণ এবং এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। শিশুদের বেশিরভাগই ইসরায়েলি সেনাদের বিমান হামলা ও স্থল আক্রমণের সরাসরি শিকার হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে কিংবা আশ্রয়কেন্দ্রেও অনিরাপদ অবস্থায় প্রাণ হারিয়েছে হাজারো শিশু।

স্বাস্থ্য কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন—তারা যেন এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আইনি ও নৈতিক দায়ভার গ্রহণ করে, অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের পদক্ষেপ নেয় এবং ইসরায়েলের এসব অপরাধের জন্য তাদের আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার আওতায় আনে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হঠাৎ করে ইসরায়েলি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে। হামাস এই হামলাকে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের বর্বর তাণ্ডবের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করে। এরপর থেকেই গাজা উপত্যকায় ইসরায়েল এক রকম ‘গণহত্যার যুদ্ধ’ শুরু করে।

চলমান যুদ্ধের মাঝে জানুয়ারিতে একবার সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চের ১৮ তারিখে তা ভেঙে পুনরায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। বর্তমানে নেতানিয়াহুর সরকারের অধীনে এই আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিয়েছে, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত