সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইসলামই নারীদের দিয়েছে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা: জাহিদুল ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: সাতক্ষীরা সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “ইসলাম এমন এক ধর্ম, যা নারীকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা ও অধিকার।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে শিবির সব সময় পাশে থাকবে। ছাত্রশিবির শিক্ষার্থীদের শুধু আদর্শের শিক্ষা দেয় না, বরং জীবনের লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সঠিক দিকনির্দেশনাও দেয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, তবে সংগঠনটির কর্মকাণ্ড ও নীতিমালা সম্পর্কে জানলে আপনারা নিজেরাই অনুপ্রাণিত হবেন। শিক্ষক ও অভিভাবকরা পরামর্শ দেবেন, কিন্তু আদর্শ মানুষ হয়ে ওঠার কাজটা আপনাদেরই করতে হবে।”

তিনি বলেন, অনেক সময় ছাত্রশিবিরকে নারী-বিরোধী সংগঠন হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। “ইসলাম যেমন নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে, তেমনি ছাত্রশিবিরও ছাত্রীদের প্রাপ্য সম্মান ও সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে,” মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম আরও বলেন, “যারা মুখে দেশপ্রেমের কথা বলে দেশের সম্পদ লুট করেছে, গুম ও খুনে জড়িত থেকেছে—ছাত্রশিবির তাদের মতো দেশপ্রেমিক চায় না। আমরা এমন দেশপ্রেমিক চাই, যারা সততা ও ন্যায়ের আদর্শে বিশ্বাসী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলাম, আর সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি মাসুদুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমানসহ শিক্ষক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত