সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঈদে মিলাদুন্নবীতে ঢাকায় জশনে জুলুসের বর্ণাঢ্য আয়োজন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা বা ‘জশনে জুলুস’। ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ইন্তেকালের স্মৃতিতে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এই আয়োজনে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। শোভাযাত্রার নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হওয়া জশনে জুলুস ঘুরে আসে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা হয়ে আবার উদ্যানে ফিরে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। শোভাযাত্রার অগ্রভাগে লেখা ছিল— “ইয়া নবী সালামু আলাইকা”, “ইয়া রাসুল সালামু আলাইকা”। অংশগ্রহণকারীরা সাদা পোশাকে কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা বহন করেন। পুরো শোভাযাত্রায় ধ্বনিত হয়— “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” এবং “নারায়ে রিসালত, ইয়া রাসুলুল্লাহ (সা.)”। কারও হাতে গাজার যুদ্ধ বন্ধের দাবিও লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শান্তি সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, “রাসুলুল্লাহ (সা.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। তাঁর আদর্শই পারে শান্তি, ন্যায় ও মানবিকতার সমাজ প্রতিষ্ঠা করতে।” তিনি আরও বলেন, “আজ বিশ্বজুড়ে চলছে যুদ্ধ ও অমানবিকতা। স্থায়ী শান্তির পথ একমাত্র প্রিয় নবীর শিক্ষা অনুসরণ করাতেই নিহিত।”

ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি ১২ রবিউল আউয়ালেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও ইন্তেকাল করেন। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা দিনটিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন।

দিনটি উপলক্ষে দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিযোগাযোগ ও স্বাস্থ্যসেবার মতো জরুরি পরিষেবা চালু থাকবে।

এ ছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তারা আলাদা বাণীতে জাতির শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত