সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

একটি গরু আর কিছু অর্থের বিনিময়ে স্বামী তার স্ত্রীকে পরকিয়া প্রেমিকের হাতে তুলে দিলেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে সম্প্রতি একটি অনন্য ও শতাব্দীপ্রাচীন টোলাকি প্রথা অনুসারে ঘটেছে অদ্ভুত ঘটনা। এক স্বামী তার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে মর্যাদা রক্ষার প্রতীকী প্রচেষ্টার অংশ হিসেবে একটি গরু ও কিছু নগদ অর্থ গ্রহণ করেন।

ঘটনাটি পুডোম্বি গ্রামের বাসিন্দা এসআরএইচ ও তার স্ত্রী এনএস-এর মধ্যে ঘটে। পাঁচ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির সম্পর্ক সম্প্রতি সমস্যায় পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসআরএইচ তার স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা দেন।

এ ঘটনায় স্থানীয় পুলিশি তদন্তের পর, পরকীয়ার ঘটনা স্বীকার করা হয়। এরপর এসআরএইচ গ্রামের প্রবীণদের সহায়তা নিয়ে ‘মোয়েয়া সারাপু’ নামের প্রাচীন টোলাকি রীতি অনুসারে সমাধান করেন। এই আচারটি দাম্পত্য কলহ ও সম্পর্কভঙ্গের ক্ষেত্রে পারস্পরিক ক্ষমা এবং শান্তি প্রতিষ্ঠার প্রতীক।

অনুষ্ঠানে স্বামী তার স্ত্রীকে প্রেমিকের হাতে সমর্পণ করেন, যাতে নিজের সম্মান রক্ষা হয় এবং গ্রামে শান্তি বজায় থাকে। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ, আত্মীয় ও গ্রামবাসীর সামনে দম্পতি একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল স্বীকার করেন।

স্থানীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, সমাজে ভারসাম্য পুনঃস্থাপন না হলে অমঙ্গল নেমে আসতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, স্বামী স্ত্রীর প্রেমিককে তার দায়িত্ব ভালোভাবে পালন করার পরামর্শ দেন এবং বলেন, “তাকে কখনও কষ্ট দেবেন না। সে আমার সঙ্গে কখনও সুখে থাকতে পারেনি।”

শতাব্দীপ্রাচীন এই টোলাকি আচার, যেখানে মর্যাদা ও শান্তি স্থাপনের জন্য প্রতীকী উপায় অবলম্বন করা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সংস্কৃতি গবেষকদের জন্যও আকর্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত