সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বিশ্ববাজারে এবার স্বর্ণের দামে ভয়াবহ ধস! যেনে নিন ভরিতে সর্বনিম্ন কত কমতে পারে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে হঠাৎ করেই বড় ধরনের পতন নেমেছে স্বর্ণের দামে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর মাত্র কয়েক দিনের মধ্যেই বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বাজারে ধাক্কা দেয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে স্বর্ণের দাম কমে যায় প্রায় ২ দশমিক ৩ শতাংশ, জানায় রয়টার্স।

এ সময় প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়ায় ৪ হাজার ২৫৬ ডলার ১৯ সেন্টে, যা আগের দিনের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ২১ সেন্ট থেকে উল্লেখযোগ্যভাবে কম।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম যে হারে টানা বাড়ছিল, তার পর একটি স্বাভাবিক সংশোধন ধাপ চলছে। অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন বলে দামে সাময়িক পতন হলেও বাজারে স্বর্ণের সামগ্রিক চাহিদা এখনো শক্তিশালী। তবে অনেক অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম আবার কমে এসে ১ লাখ ৫০ এ নেমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, এবং বিনিয়োগকারীদের আস্থা-এই তিন কারণেই গত এক বছরে স্বর্ণের দাম প্রায় ৬৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে আরও টানছে, কারণ সুদ কমলে তারা ঝুঁকিমুক্ত সম্পদে বিনিয়োগ করতে আগ্রহী হন, যার মধ্যে সোনা শীর্ষে।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (CPI)-এর দিকে, যা প্রকাশিত হবে শুক্রবার। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতি দাঁড়াতে পারে ৩ দশমিক ১ শতাংশে। এই তথ্য ইতিবাচক হলে, ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহেই সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ কমাতে পারে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা।

স্বর্ণের দামের পতনের মধ্যেই এশিয়ার শেয়ারবাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য সম্পর্কের উন্নতি ও জাপানে সানায়ে তাকাইচি-র নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিশ্লেষক জিওভান্নি স্টাউানোভো বলেন, “অনেক বিনিয়োগকারী স্বর্ণের আগের উত্থানে অংশ নিতে পারেননি। এখন তারা এই সাময়িক পতনকে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখছেন, যা বড় ধরনের পতন ঠেকিয়ে দেবে।”

স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় ধস দেখা গেছে।

রুপার দাম কমেছে ৪ দশমিক ৩ শতাংশ, দাঁড়িয়েছে ৫০ ডলার ৩১ সেন্টে

প্লাটিনাম নেমে এসেছে ১,৫৮৩ ডলার ৩৮ সেন্টে

প্যালাডিয়াম কমে ১,৪৩০ ডলার ০৪ সেন্টে

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্র ও চীন থেকে লন্ডনের স্পট মার্কেটে রুপার সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে তারল্য সংকট কিছুটা কমেছে, যা মূল্যপতনে ভূমিকা রাখছে।

সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত