সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

কানাডায় আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ভয় ধরিয়ে দিয়েছে স্থানীয়দের মনে। ইতোমধ্যে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, পাশাপাশি এক হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

ম্যানিটোবা প্রদেশের ল্যাক-ডু-বোনেট এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে। ভয়াবহ গরম, প্রচণ্ড শুষ্কতা এবং ঝড়ো বাতাস দাবানল ছড়িয়ে পড়ায় বড় ভূমিকা রাখছে। এসব প্রতিকূল অবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP)। পুলিশ কর্মকর্তা ক্রিস হ্যাস্টি বলেন, আগুনে আটকে পড়া দুইজনের মৃত্যু হয়েছে এবং চরম পরিস্থিতির কারণে আজ সকাল পর্যন্ত উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি।

ম্যানিটোবা জুড়ে বর্তমানে ২৪টি সক্রিয় দাবানল রয়েছে, যার মধ্যে অন্তত পাঁচটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে বনাঞ্চলে দাবানল বেড়েই চলেছে। ২০২৩ সাল ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম, যদিও তখন মৃত্যুর ঘটনা ছিল তুলনামূলকভাবে কম। কিন্তু এবারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সংশ্লিষ্ট মহলে।

আগুন মোকাবেলায় ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রাদেশিক এবং ফেডারেল পর্যায়ের সহায়তাও নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত