সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জমি আমাদের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তার শাসনামলে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পশ্চিম তীরের মা’লে আদুমিম এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই জায়গা আমাদের। আমরা আমাদের ঐতিহ্য, ভূমি ও নিরাপত্তা রক্ষা করব এবং এ অঞ্চলের জনসংখ্যা দ্বিগুণ করব।

নেতানিয়াহু অনুষ্ঠানে ই-ওয়ান বা পূর্ব জেরুজালেমের পাশের একটি বিতর্কিত বসতি প্রকল্পে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকায় গড়ে উঠতে যাওয়া এই প্রকল্পে ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আলাদা করে দেবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি অবৈধ হিসেবে গণ্য হয়। জাতিসংঘসহ অধিকাংশ দেশ দীর্ঘদিন ধরেই বসতি সম্প্রসারণের বিরোধিতা করছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই প্রকল্পের ফলে ভবিষ্যতে দ্বিরাষ্ট্র সমাধান কার্যত অসম্ভব হয়ে উঠবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ কড়া সমালোচনা করে বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই এ অঞ্চলে স্থায়ী শান্তির একমাত্র পথ।” তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহুর নীতি পুরো অঞ্চলকে অস্থিতিশীলতা ও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই ১৪৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বাকি দেশগুলোকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, নেতানিয়াহু অতীতেও অসলো চুক্তির বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে জানিয়েছেন, তার ক্ষমতায় থাকাকালে কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।

সূত্র: Al Jazeera, Reuters, Times of Israel

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত