সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কোনো মায়ের সন্তান জমিয়তকে কলঙ্কিত করার সাহস দেখাবে না: মাওলানা আফেন্দী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জমিয়ত স্বাধীনতাকামী জনগণের পক্ষে ছিল। তাই এ দেশের কোনো মায়ের সন্তান জমিয়তকে তকমা দিয়ে কলঙ্কিত করার সাহস দেখাতে পারবে না।

বৃহস্পতিবার নীলফামারীর ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাফেজ ছফিয়ার রহমান।

মাওলানা আফেন্দী বলেন, “আমরা কখনো স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করিনি। জাতিসংঘ ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস খুললে প্রথম আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। যদি ইসলামী রাজনীতি মানে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা হয়, তবে সেই রাজনীতি আমরা করি না।

তিনি আরও বলেন, “১০৬ বছরের সংগঠনকে এখন যারা রাজনীতি শেখাতে আসে, তাদের উদ্দেশে স্পষ্ট করে বলছি, আমরা আমাদের আদর্শ ও কৌশল নিজেরাই ঠিক করব। ফ্যাসিবাদের আমলে আমাদের ইতিহাস পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছিল, আমরা তার প্রতিবাদ করেছিলাম। ইনশাআল্লাহ সেই ইতিহাস আবার ফিরে আসবে।

তিনি দাবি করেন, মহান মুক্তিযুদ্ধের সময় জমিয়ত স্বাধীনতাকামীদের পাশে থেকে পাকবাহিনীর বিরুদ্ধে লড়েছে এবং স্বাধীনতার পর তাদের প্রবীণ নেতাদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। ২০২৪ সালের আন্দোলনেও জমিয়ত সামনের সারিতে ছিল বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা জমিয়তের সহ-সভাপতি ও এমপি প্রার্থী মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর প্রমুখ। এ সময় নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সফিয়ার রহমান সভাপতি ও ওয়ায়েজ কুরুনী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত