সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

কোন রহস্যে এক বছরেও প্রকাশ হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণ প্রকাশ না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে সরকার। ক্ষমতায় আসার পর প্রথম ভাষণেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, উপদেষ্টাদের সম্পদ-তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। এ উদ্দেশ্যে নীতিমালাও করা হয়। তবে এক বছর পার হলেও এখনো কারও আয়–সম্পদের হিসাব প্রকাশিত হয়নি।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেখ হাসিনার সরকার যেমন নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রীদের সম্পদ প্রকাশ করেনি, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে। তার মতে, এটি ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির গড়ার সুযোগ, যা হারানো হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যদি লুকানোর কিছু না থাকে, তবে উপদেষ্টাদের সম্পদ প্রকাশে দেরি কেন? এতে প্রশ্ন থেকেই যায়।

এদিকে উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে। সর্বশেষ চাঁদাবাজির এক ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম এসেছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ মনে করেন, ড. ইউনূস ক্ষমতায় আসার পর গ্রামীণ প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। তার ভাষায়, “তাহলে পরিবর্তনের নমুনা কোথায়?”

গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান হলেও জনগণের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক নতুন সংস্কৃতি গড়ে তুলবে। কিন্তু এক বছর পেরোতেই সেই প্রত্যাশা ধাক্কা খাচ্ছে নতুন অভিযোগ ও অস্বচ্ছতার কারণে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত