সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

ক্ষমতার মোহে অন্ধ মুসলিম বিশ্বের অনৈক্যেকে পুঁজি করে ইরানের পরমাণু বিজ্ঞানী’সহ সর্বোচ্চ নেতাদের হ’ত্যা করে যু’দ্ধবিরতি দিয়ে অট্টহাসিতে মেতেছে ট্রাম্প-নেতানিয়াহু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আওয়ার টাইমস নিউজের আন্তর্জাতিক সম্পাদকীয় বিশ্লেষণ।

“ইরান-ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘর্ষের সর্বশেষ ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক রাজনীতে এবার নতুন মোড় নিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধু ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে পরিচালিত বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক জোটটি ইরানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পিছনে পিছনে অট্টহাসি হাসিতে মেতে উঠেছে, আর অন্যদিকে নির্লজ্জ ক্ষমতার লোভী মুসলিম বিশ্ব নেতাদের অসহযোগিতায় ইরান চিরজীবনের জন্য হারিয়েছে তাদের পরমাণু বিজ্ঞানী’সহ সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের।

ফলে আয়াতুল্লাহ খামিনির ইরান, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে পেছনে পড়ে যাওয়ার যন্ত্রণায় নিঃশব্দে আঘাত সইছে, আর কাতরাচ্ছে!

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে চালানো হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা, ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকা বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। ফলস্বরূপ, তেহরান পরমাণু বোমা তৈরির সক্ষমতায় অনেক বছর পিছিয়ে পড়েছে বলে অনুমান করছে পর্যবেক্ষক মহল।

অন্যদিকে ইরানের প্রতিক্রিয়া সীমিত পর্যায়েই রয়ে গেছে। ক্ষিপ্রতায় হুথি গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে কিছু হামলার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তা বড় পরিসরে সামরিক সফলতা আনতে পারেনি। মার্কিন সামরিক সূত্র জানায়, এসব হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের পাল্টা হামলায় শুধুমাত্র সীমিতসংখ্যক বেসামরিক লোকের মৃত্যুই ঘটেছে।

এই অসম প্রতিক্রিয়া মূলত প্রমাণ করে দেয়, মুসলিম বিশ্বের একটি বৃহৎ রাষ্ট্র হয়েও ইরান আন্তর্জাতিক কূটনৈতিক নিঃসঙ্গতা এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিস্ক্রিয়তা ও ভঙ্গুর ঐক্যের কারণে এককভাবে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। মুসলিম বিশ্ব এই মুহূর্তে বিভক্ত, আরব বনাম পারস্য, শিয়া বনাম সুন্নি, ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে একে অপরের বিপরীতে অবস্থান করছে। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

লেখক: বিশিষ্ট ইসলামিক কলামিস্ট: হুসাইন আল আজাদ ইবনে নোয়াব আলী।

তথ্য সুত্রঃ Al Jazeera, BBC, The New York Times

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত