সর্বশেষ
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে ট্রাম্পের বড় পরাজয়, যুদ্ধ বন্ধে নিজের দলেই ভাঙন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়

গণ-অভ্যুত্থানের পরও পূরণ হয়নি দাবি, নির্বাচনের নামে চলছে ধোঁকাবাজি: নাহিদ ইসলাম

Our Times News

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও এখনো জনগণের মৌলিক দাবি পূরণ হয়নি। এ অবস্থায় নির্বাচন নিয়ে যারা দাবি তুলছেন, তারা আসলে জাতিকে ধোঁকা দিচ্ছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) নীলফামারী শহরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, “আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই। তবে তার আগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। শুধু ‘নির্বাচন নির্বাচন’ করে একটা মুলা ঝুলিয়ে রাখা হচ্ছে। এটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়।”

গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ রুবেল ও সাজ্জাদের কবর জিয়ারত শেষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদ। বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে।

নাহিদ আরও বলেন, “বর্তমান সংবিধান আওয়ামী লীগের দলীয় সংবিধান—এটা মুজিববাদের সংবিধান। এটা ছুড়ে ফেলে দিতে হবে। নতুন সংবিধান ও মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়।”

তিনি অভিযোগ করেন, এনসিপির উত্থান ঠেকাতে সরকার হামলার পরিকল্পনা করছে। “আমাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি,” বলেন তিনি।

সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “এই অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয়; ফ্যাসিবাদী উৎপাদন ব্যবস্থার সব পথ বন্ধ করতে হবে। সংবিধানের নামে যেটা আছে, তা আসলে আওয়ামী বিধান। নির্বাচনের আগে চাই প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কার।”

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “গণঅভ্যুত্থানের পূর্বের সেই পুরনো দখলদারতন্ত্র, কালচার, সন্ত্রাস, এখনো ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু যারা ২৪-এর অভ্যুত্থান সফল করেছে, তারা রাজপথে আছে—এবং থাকবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত