সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

চার-পাঁচজন উপদেষ্টা একটি দলের প্রতি অনুগত’ প্রধান উপদেষ্টার উদ্দেশ্য জামায়াত নেতা গোলাম পারওয়ার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য একটি রাজনৈতিক দলের প্রতি অনুগত থেকে কাজ করছেন, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি: গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পারওয়ার বলেন, “উপদেষ্টা পরিষদের চার-পাঁচজন সদস্য একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছেন। তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে ডিসি ও এসপি পর্যায়ে দলীয় প্রভাব বিস্তার করছে। এই অবস্থায় সংস্কারের কোনো বাস্তব মূল্য থাকে না, আর নিরপেক্ষ নির্বাচনও সম্ভব নয়।”

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে আরও বলেন, “আপনার প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন—কিন্তু সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে গেলে জনমনে সংশয় সৃষ্টি হবে। তাই জুলাই সনদে স্বাক্ষর করার আগে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে এবং সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক মো. কোরবান আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক সচিব, সাবেক উপাচার্য ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই জাতীয় সনদকে সংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করা এবং নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করার দাবি জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত