সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় ইস/রা/য়ে/লি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৩, আহত ৫৫৪

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পগাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৫৫৪ জন। হতাহতের এই মর্মান্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বুধবার (৩১ জুলাই) দিনভর চালানো বোমাবর্ষণে বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ থমকে আছে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে।

গত ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের আকস্মিক হামলার পর শুরু হয় এই ভয়াবহ সংঘাত। জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা আজ পর্যন্ত চলমান।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এই যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৩৩২ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি।

এছাড়া সম্প্রতি চালানো দ্বিতীয় দফার অভিযানে গত চার মাসেই প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১৬৩ জন, আহত হয়েছেন ৩৫ হাজার ৬০২ জন।

বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হচ্ছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানুষজনের ওপরও নির্বিচারে হামলা চালানো হচ্ছে। শুক্রবারই ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হন ৫৩ জন, আহত হন আরও ৪০০ জন।

এদিকে, এখনো হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের সামরিক অভিযান চালিয়ে উদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাসকে চূড়ান্তভাবে দুর্বল করা ও জিম্মিদের মুক্ত করা না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত