সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজায় ‘খোলা খাবারের কেন্দ্র গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বেড়া ছাড়াই মিলবে খাদ্য সহায়তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান মানবিক সংকটের মুখে এবার সেখানে একটি নতুন ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ঘোষণা অনুযায়ী, ফিলিস্তিনি জনগণের জন্য স্থাপন করা হবে ‘খাদ্য কেন্দ্র’, যেখানে মানুষ বাধাহীনভাবে এসে খাবার সংগ্রহ করতে পারবে, থাকবে না কোনো বেড়া, সীমানা বা নিরাপত্তা বেষ্টনী।

সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা করছি, যেখানে কেউ আটকে যাবে না, সবাই চলাফেরা করতে পারবে এবং সহজেই খাদ্য সহায়তা পাবে।

ট্রাম্প জানান, এ প্রকল্পের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গাজাবাসীর জন্য ৬০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে আলোচনার পর তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ইউরোপীয় ইউনিয়নও সহায়তা আরও বাড়াবে।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজায় যা ঘটছে, তা এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ব্রিটিশ জনগণও হতবাক। এই পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ট্রাম্প আরও বলেন, গাজার পরিস্থিতি এখন বিশৃঙ্খল এবং ভয়াবহ। সেখানে মানুষের প্রধান চাহিদা এখন খাদ্য ও নিরাপত্তা। সেই প্রয়োজন মেটাতে এই কেন্দ্র স্থাপন জরুরি।

এদিন দুই নেতা গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেন। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি অবশ্যই সম্ভব, তবে সেটা চাইলেই হবে না, তার জন্য কাজ করতে হবে এবং পরিস্থিতির শেষ আনতে হবে।

এদিকে ট্রাম্প ইসরায়েলকেও কৌশল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তবে তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছেন বলে জানান।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে প্রতিদিন বেড়েই চলেছে অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪ জনের, যার মধ্যে শিশু রয়েছে ৮ জন। এ নিয়ে চলমান যুদ্ধে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৭ জনে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে, তা মোটেও যথেষ্ট নয় এবং পরিস্থিতি এখন ‘দুর্ভিক্ষ-সদৃশ’ রূপ নিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত