সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজায় ত্রাণকে ‘যুদ্ধের অস্ত্র’ বানানোর অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ কার্যক্রমকে রাজনৈতিক ও সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে বিশ্বের ১০০-টিরও বেশি আন্তর্জাতিক সহায়তা সংস্থা। অক্সফ্যাম, ডক্টরস উইদাউট বর্ডারস, কেয়ারসহ প্রখ্যাত সংস্থাগুলো এক যৌথ চিঠিতে জানিয়েছে, যেখানে হাজারো মানুষ অনাহারে, সেখানে খাদ্য ও জীবনরক্ষাকারী সামগ্রী প্রবেশ আটকে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সহায়তা সংস্থাগুলোর দাবি, টানা ৫৩৫ দিন ধরে ইসরায়েল পরিকল্পিতভাবে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অক্সফ্যাম সতর্ক করেছে, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র বানানো একটি যুদ্ধাপরাধ। তাদের মতে, গত মার্চে চালু হওয়া ইসরায়েলের নিবন্ধন নীতিমালা শুধু সহায়তা প্রদানে বাধা নয়, বরং স্থানীয় কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতেও ফেলছে।

এছাড়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে প্রতিষ্ঠিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর (জিএইচএফ) বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা সহায়তা বিতরণে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে এবং মূল মানবিক নীতি মানছে না। মানবিক সহায়তার ন্যূনতম মান নির্ধারণকারী সংস্থা স্ফিয়ার অ্যাসোসিয়েশনও এই পদ্ধতির সমালোচনা করেছে।

জাতিসংঘও জানিয়েছে, সামরিক নিয়ন্ত্রিত সহায়তা বিতরণ ব্যবস্থা নিরপেক্ষতা, নির্দলীয়তা ও স্বাধীনতার নীতি লঙ্ঘন করে। সংস্থাটি সতর্ক করেছে, এই ধরনের পদক্ষেপ মূলত সাহায্যকে অস্ত্রে পরিণত করার ইচ্ছাকৃত প্রয়াস। যদিও কিছু আন্তর্জাতিক সংস্থা সীমিতভাবে ত্রাণ বিতরণ শুরু করেছে, তবে গাজায় প্রবেশের অনুমতিপ্রাপ্ত ট্রাকের সংখ্যা চাহিদার তুলনায় অতি নগণ্য।

সহায়তা সংস্থাগুলোর অভিযোগ, মার্চে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে তারা একটি ট্রাকও গাজায় প্রবেশ করাতে পারেনি। ইতিমধ্যেই গাজার জনসংখ্যার প্রায় সবাই তীব্র খাদ্য সংকটে রয়েছে, হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এবং অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত। অক্সফ্যামের কর্মকর্তা বুশরা খালিদি জানিয়েছেন, তাদের ২৫ লাখ ডলারের পণ্য ইসরায়েল আটকে দিয়েছে।

তবে গাজায় মানবিক সহায়তা তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এদিকে ইউরোপীয় কমিশন সতর্ক করে জানিয়েছে, গাজায় খাদ্যসংকট মোকাবিলায় অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত