সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

গাজায় ভয়াবহ স্থল অভিযান শুরু করল ইস*রা*য়েল: মৃত্যু–ধ্বং*সে বিপর্যস্ত উপত্যকা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েল রবিবার (১৮ মে ২০২৫) থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু করেছে নতুন এক ভয়াবহ স্থল অভিযান। ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একযোগে উত্তর ও দক্ষিণ গাজায় তাদের সেনা মোতায়েন করে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করছে।

আইডিএফ জানিয়েছে, এই অভিযানে অংশ নিচ্ছে দক্ষিণ কমান্ডের নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ সেনারাও। গত এক সপ্তাহে হামাসের ৬৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এসব টার্গেটের মধ্যে ছিল সুড়ঙ্গপথ, হামাসের সামরিক ঘাঁটি, ট্যাংক বিধ্বংসী অবস্থান এবং অস্ত্র মজুদের গোপন জায়গা। দাবি করা হয়েছে, এই অভিযানে হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাসকে গাজা ছেড়ে যেতে হবে এবং তাদের কাছ থেকে সব ধরনের অস্ত্র সরিয়ে না নেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয়। তিনি আরও জানান, কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনায় অংশ নেওয়া ইসরায়েলি প্রতিনিধিরা এই বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২০ হাজার। ভুক্তভোগীদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।

তথ্যসূত্র: আলজাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত