সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

গাজা দখলে ইসরায়েলের সিদ্ধান্তে ট্রাম্পের সমর্থন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের তুঙ্গে। ইসরায়েল যদি গাজা উপত্যকা পুরোপুরি দখল করে নেয়, তবে যুক্তরাষ্ট্র তাতে বাধা দেবে না, এমন ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেননি, তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, গাজা দখল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ইসরায়েলের নিজস্ব বিষয়।

স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, “গাজার মানুষের খাদ্য পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। কিন্তু গাজা দখলের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলের ওপরই নির্ভর করছে।”

ট্রাম্পের এমন বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, বর্তমানে ইসরায়েল গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকাকে সামরিক অঞ্চলে পরিণত করেছে। এ অবস্থায় বাকি যে সামান্য জায়গায় ফিলিস্তিনিরা ঠাসাঠাসি করে বসবাস করছেন, সেখানে নতুন করে অভিযানের শঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ ইয়েনচা নিরাপত্তা পরিষদে বলেন, গাজা পুরোপুরি দখলের কোনো উদ্যোগ নিলে তা হতে পারে ভয়াবহ। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাপ্রধানকে গাজা পুরোপুরি দখলের নির্দেশনা দিয়ে বলেছেন, তা না হলে পদত্যাগ করতে হবে। এই পরিস্থিতিতে গাজায় অবস্থানরত ইসরায়েলি বন্দিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, যদি গাজার বাকি অংশেও অভিযান শুরু হয়, তাহলে এটি শুধুমাত্র একটি ভূখণ্ড দখলের বিষয় থাকবে না, এটি হয়ে উঠবে মানবিক বিপর্যয়ের এক ভয়ংকর অধ্যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত