সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

গোপালগঞ্জের সহিংসতায় আরও এক যুবকের মৃত্যু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) নামে আরও এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রমজান পেশায় একজন রিকশাচালক ছিলেন।

রমজান মুন্সীর ভাই হীরা মুন্সী জানিয়েছেন, বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর এলাকার সিনেমা হলের পাশে রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে রমজান সহিংসতার মধ্যে পড়েন এবং গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেকে আনা হয়। তবে শেষ রক্ষা হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং থানাকে জানানো হয়েছে।

এর আগে একই ঘটনায় মোবাইল যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), সিরামিক দোকানের কর্মচারী ইমন তালুকদার (১৭) ও রাজমিস্ত্রির সহকারী রমজান কাজী (১৮) নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় আরও দুইজন—সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০)—বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, বুধবার বিকেলে গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সভা শেষে গাড়িবহর ফেরার পথে হামলার শিকার হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় জড়িত বলে অভিযোগ করেছে এনসিপি। সহিংসতায় পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ট্যাংক মোতায়েন করে শীর্ষ নেতাদের নিরাপদে খুলনায় সরিয়ে নেওয়া হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত