সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

চরমোনাই ও জামায়াত জাতীয় বেঈমানঃ বিএনপি’র যুগ্ন মহাসচিব এ্যানি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদের স্বৈরাচারী হয়ে ওঠার সহযোগিতা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হলো জাতীয় বেঈমান।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়াম মাঠে সদর উপজেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “১৯৮৫ ও ১৯৯৬ সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে পুরো জাতির সঙ্গে বেঈমানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। ইসলামী আন্দোলন কোনো পীর নয়, তারা আসলে ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য হাতপাখা প্রতীক নিয়ে কাজ করেছে এই ইসলামী আন্দোলন।”

তিনি আরও বলেন, জামায়াত ও ইসলামী আন্দোলন এখন আন্দোলনের নামে পরিস্থিতিকে অস্থির করছে। নির্বাচনী পরিবেশকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য ইসলামী দলগুলো সক্রিয় ভূমিকা রাখছে। এ্যানির ভাষায়, “ইসলামী দলগুলো নির্বাচনী পরিস্থিতিকে গোলমেলে করছে। এর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ।

স্বাগত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত