
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না, এ প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।”
হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ খবর জানিয়েছে আল জাজিরা।
সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি চলে এসেছে? জবাবে ট্রাম্প বলেন, “আমি এটা বলতে পারি না। আপনি কি সত্যিই মনে করেন আমি এই প্রশ্নের উত্তর দেব?”
ট্রাম্প আরও বলেন, “ইরান এখন অনেক সমস্যায় আছে। তারা এখন আলোচনা করতে চায়। কিন্তু আমি বলেছি, আগে কেন আলোচনা করোনি? এত মৃত্যুর পর, এত ধ্বংসের পর তোমরা এখন কথা বলতে চাইছো কেন?”
তিনি আরও বলেন, “তোমরা যদি দুই সপ্তাহ আগে আলোচনা করতে, তাহলে হয়তো ভালো কিছু হতো। তোমাদের একটা দেশ থাকত।”
সূত্র: আল জাজিরা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম





























