সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ছোট নৌকা গাজায় পৌঁছাতে পারলে শক্তিশালী নৌবাহিনী কেন নয়? জাতিসংঘের বিশেষ দূতের প্রশ্ন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজামুখী মানবিক সহায়তার ফ্লোটিলাকে ঘিরে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেছেন, যখন সাধারণ নাগরিক ও মানবাধিকার কর্মীরা ছোট ও সীমিত সম্পদের নৌকা নিয়ে ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার কাছাকাছি পৌঁছাতে পারছেন, তখন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সুসজ্জিত নৌবাহিনী কেন একই উদ্যোগ নিচ্ছে না, সেটিই এখন বড় প্রশ্ন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আলবানিজ লেখেন, “বিশ্বের সাধারণ মানুষ যখন সীমিত সম্পদ নিয়ে গাজার উপকূলের এত কাছে পৌঁছাতে পারছেন, তখন রাষ্ট্রগুলো তাদের শক্তিশালী নৌবাহিনী ব্যবহার করে কেন অবরোধ ভাঙতে পারছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? আমরা এটিকে মেনে নেব না।”

তিনি আরও ফ্লোটিলার নিরাপদ যাত্রা কামনা করে বলেন, “চলো এগিয়ে চলো ফ্লোটিলা, সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোন।”

এর আগে বুধবার ইসরায়েলি বাহিনী গাজা উপকূল থেকে কিছু দূরে অন্তত ১৩টি নৌকা আটক করে। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, গাজার প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরেই নৌযানগুলো আটকানো হয়। আটক হওয়ার পর নৌযানগুলোর লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় এবং ভেতরে থাকা কর্মীদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি।

তবে এখনো প্রায় ৩০টি নৌকা গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন। এসব নৌযানে বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, সাংবাদিক ও চিকিৎসকরা রয়েছেন, যাঁরা অবরুদ্ধ গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত