সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই বেরিয়ে গেলেন অনেক প্রতিনিধি দল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানিয়ে কক্ষ ত্যাগ করেন একাধিক দেশের প্রতিনিধি। ফলে অল্প সময়ের মধ্যেই সভাকক্ষের আসনের বেশিরভাগ খালি হয়ে যায়। হাতে গোনা কয়েকজন প্রতিনিধি তার বক্তব্যে হাততালি দেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গাজায় যুদ্ধ ও দখলদারিত্বের কারণে তীব্র আন্তর্জাতিক সমালোচনার মধ্যে নেতানিয়াহু এই বক্তব্য দেন। তিনি হামাস, ইরান, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানের জন্য দায়ী করেন এবং দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একই ধরনের হুমকির মুখোমুখি।

ভাষণে তিনি অভিযোগ করেন, একসময় যেসব দেশ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল তারাও এখন অবস্থান বদলাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ সিদ্ধান্তকে তিনি ‘অযৌক্তিক ও বিপজ্জনক’ বলে অভিহিত করেন।

ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের চিন্তাভাবনা করছে। একই সময়ে জার্মানি অস্ত্র রপ্তানি স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্রেও ইসরায়েলবিরোধী জনমত বাড়ছে।

যদিও নেতানিয়াহুর বক্তব্য চলাকালে কক্ষ প্রায় ফাঁকা হয়ে যায়, অধিবেশন শেষে কিছু পর্যবেক্ষক তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। পরে ইসরায়েল গাজায় তার এই ভাষণ সম্প্রচার করে, যেখানে তিনি ফের ঘোষণা দেন, ফিলিস্তিন কখনও রাষ্ট্র হবে না।

সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত