সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় উপদেষ্টা আসিফের বিস্ফোরক জবানবন্দি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নেয়া হয়েছিল।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি প্রদানকালে তিনি বলেন, ১৯ জুলাই রাতে গুম হওয়ার আশঙ্কায় গুলশান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করছিলেন। ওই সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় কেবল ফোন কলে যোগাযোগ সম্ভব হয়েছিল। পরে তিনি জানতে পারেন, সুযোগটি কাজে লাগিয়ে ডিজিএফআই তার মোবাইল ট্র্যাক করে তুলে নেয় এবং একই রাতে নাহিদ নামের এক সহকর্মীকেও গুম করা হয়।

তিনি জানান, চোখ খুলে নিজেকে একটি অচেনা কক্ষে পান। পরবর্তীতে ক্যান্টনমেন্টে অবস্থিত ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনের সময় বুঝতে পারেন, তাকেও সেখানে রাখা হয়েছিল। সাংবাদিক তাসনীম খলিলের ভাষ্যমতে, এটি ছিল তথাকথিত ভিআইপি সেল, যেখানে তুলনামূলক ভালো পরিবেশ থাকলেও তিনি ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত গুম অবস্থায় ছিলেন। মুক্তির পর তিনি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন, যেখানে নাহিদও চিকিৎসাধীন ছিলেন এবং তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে ছিলেন।

আসিফ মাহমুদ আরও বলেন, ওই সময় সরকার কোটা আন্দোলনকারীদের দাবির অনুকূলে রায় ঘোষণা করে। ১৭ জুলাইয়ের পর থেকে ডিজিএফআই, ইন্টারনাল এফআইএস ব্যুরো ও ডিএমপি-সিটিটিসির কয়েকজন কর্মকর্তা সংলাপের চেষ্টা করলেও এর আড়ালে চলতে থাকে নজরদারি, মোবাইল জব্দ এবং আন্দোলন স্থগিতের চাপ।

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ২৫ জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। ২৬ জুলাই হাসপাতালে থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে, যেখানে ৬ দিন আটক রেখে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নেয়া হয়। এসময় রমনা জোনের ডিসি হুমায়ুন তাদের পরিবার ও আন্দোলনকারীদের নামে মামলা দেওয়ার হুমকি দেন এবং সেখানেই ভিপি নূরকে মারধরের ঘটনা ঘটে।

অবশেষে ১ আগস্ট মুক্তি পাওয়ার পর আন্দোলনের পরিস্থিতি বিশ্লেষণ করে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার পদত্যাগের একদফা ঘোষণা দেন বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত