সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

পিআর নির্বাচন নিয়ে গণভোট দাবি জামায়াতের, ফখরুল বললেন বাংলাদেশে পিআর প্রয়োজন নেই

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি না চালু করলে দেশে আরেকটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে চাইছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষিত জুলাই সনদে বিশেষ দলের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে যায়নি। তিনি বলেন, নির্বাচন হলে তা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। জনগণ আরেকটি ফ্যাসিবাদী সরকার মেনে নেবে না।

তিনি আরও বলেন, জরিপে দেখা গেছে প্রায় ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে। নির্বাচন কমিশনে অংশ নেওয়া ৩১টি দলের মধ্যে ২৫টি দলও এই পদ্ধতির পক্ষে মত দিয়েছে। অথচ সরকার গণভোট আয়োজন থেকে সরে আসছে। জনগণ যদি গণভোটে পিআরের পক্ষে মত দেয়, সরকারকে তা মেনে নিতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, জামায়াতও সেই সিদ্ধান্ত মেনে নেবে।

তার দাবি, পিআর পদ্ধতির মাধ্যমে একটি অংশীদারিত্বভিত্তিক, কালো টাকা ও পেশীশক্তিমুক্ত মানসম্পন্ন সংসদ গঠন সম্ভব। এতে সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিবাদী সরকার গড়ে ওঠার সুযোগ থাকবে না।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন প্রয়োজন নেই।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত