সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আমাদের ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা কেউই ছিনিয়ে নিতে পারবে না

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।

রোববার (৩ আগস্ট) মুন্সীগঞ্জ শহরে বাংলাদেশ কালচারাল সোসাইটির আয়োজনে “২০২৪ এর গণঅভ্যুত্থানে শাপলা আন্দোলনের প্রভাব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মাহমুদুর রহমান বলেন, “আকিদা বা শরিয়া নিয়ে মতভেদ থাকতে পারে, তবে সবাই যদি ইসলামপন্থী পরিচয়ে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে স্বাধীনতা অটুট থাকবে। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, তাই ঐক্যের বিকল্প নেই। আমাদের ভৌগলিক অবস্থানকে সুরক্ষিত রাখতে হলে ইসলামী শক্তির একমত থাকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বর্তমানে ইসলাম ও প্রতিবেশী দেশের প্রশ্নে যে দৃঢ়তা দেখা যাচ্ছে, তা মুক্তিযুদ্ধের পর তরুণ সমাজে বিরল দৃষ্টান্ত। এটি একপ্রকার মিরাকল।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান শেখ আব্দুল্লাহ কওমী মাদ্রাসার মুহতামিম মুফতী রুহুল আমিন কাশেমী, হযরত হাফেজ্জী হুজুর (রহ.) সেবা সংস্থার পরিচালকব রজিবুল হক, হেফাজতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ ইসহাকী, জাতীয় ইমাম সমিতির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এবং মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আবরারুল হক হাতেমী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল সোসাইটির আহ্বায়ক মুহিম মাহফুজ। আলোচনা সভার আগে ড. মাহমুদুর রহমান নয়াগাঁও মাদ্রাসাতুল আকাবির আল ইসলামিয়ায় এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত