সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ট্রাম্পের অভিযোগ: পুতিন যুদ্ধ বন্ধে আন্তরিক নন, বরং আমাকে ধোঁকা দিচ্ছেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে রোম সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মন্তব্যে ধারণা করা হচ্ছে, পুতিনের প্রতি তার পূর্বের নরম অবস্থানে পরিবর্তন আসছে।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘গত কয়েকদিনে রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক এলাকা ও শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যার কোনো যৌক্তিকতা নেই। এতে বোঝা যায়, পুতিন হয়তো যুদ্ধ থামাতে চান না। বরং তিনি আমাকে ধোঁকা দিচ্ছেন। হয়তো আমাদের ‘ব্যাংকিং’ অথবা ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞার’ মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। অনেক মানুষ প্রাণ হারাচ্ছে।

এদিকে, ফেব্রুয়ারিতে ওভাল অফিসে প্রকাশ্যে বাকবিতণ্ডার পর রোমে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে একান্ত আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকের বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

বৈঠক শেষে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। তাদের আলোচনায় ইউক্রেনীয় জনগণের নিরাপত্তা, একটি পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, এবং একটি টেকসই ও স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, যাতে ভবিষ্যতে সংঘাত আর পুনরায় শুরু না হয়।

রোমের আলোচনায় শুধু ট্রাম্প ও জেলেনস্কি নন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও উপস্থিত ছিলেন। তারা আলোচনায় অংশ নেন এবং যুদ্ধ বন্ধের উদ্যোগকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত