সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যাচ্ছে, আসছে ‘যুদ্ধ মন্ত্রণালয়’

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করার উদ্যোগ নিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে জানা গেছে, এ বিষয়ে তিনি আজ (শুক্রবার) নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন।

নতুন নাম কার্যকর হলে প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথকে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধমন্ত্রী’ বলা হবে। পাশাপাশি উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদবী হবে ‘যুদ্ধ প্রতিমন্ত্রী’। এ আদেশ কার্যকর করতে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় এগোতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

এর আগে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প একাধিক নাম পরিবর্তনের উদ্যোগ নেন। উদাহরণস্বরূপ, মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখা হয়। এছাড়া বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় যেসব সামরিক ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল, ট্রাম্প সেগুলো পুনরায় আগের নাম ফিরিয়ে আনার পদক্ষেপও নেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালের আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ছিল ‘যুদ্ধ মন্ত্রণালয়’। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি রোধের প্রতীকী বার্তা দিতে সে সময় নাম বদলে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখা হয়।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। কারণ সরকারি নথি, ভবন, সাইনবোর্ডসহ সবক্ষেত্রে নতুন নাম ব্যবহার নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে কনফেডারেট নেতাদের নামে থাকা ৯টি সামরিক ঘাঁটির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৯ মিলিয়ন ডলার। তবে চলতি বছরের শুরুতে সেই উদ্যোগ বাতিল করে দেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত