সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ট্রেনের এসি কামরায় থাকা চাদর-তোয়ালে চুরির পর প্ল্যাটফর্মেই ধরা, অতঃপর….

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি এক্সপ্রেস ট্রেনে ঘটল এক অদ্ভুত ঘটনা। দিল্লি থেকে পুরীর পথে ছুটে চলা পুরুষোত্তম এক্সপ্রেসের প্রথম শ্রেণির এসি কামরায় ভ্রমণ করছিলেন তিন যাত্রী। ভ্রমণের জন্য রেলওয়ের পক্ষ থেকে দেওয়া চাদর, কম্বল ও তোয়ালে গোপনে নিজেদের ব্যাগে ভরে নেমে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু স্টেশন প্ল্যাটফর্মেই ধরা পড়ে যায় তাদের কাণ্ড।

রেলকর্মীরা যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে একে একে বের করে আনেন রেলের সব সম্পত্তি। মোট চার সেট চাদর, তোয়ালে ও কম্বল উদ্ধার হয়। এ সময় রেলকর্মীরা যাত্রীদের সতর্ক করে বলেন, হয় ৭৮০ টাকা জরিমানা দিতে হবে, নয়তো জিনিসগুলো ফেরত দিতে হবে। প্রথমে এক যুবক দাবি করেন, তার মা ভুল করে ব্যাগে এগুলো ঢুকিয়েছেন। কিন্তু কর্মীরা তা মানতে রাজি হননি। বরং প্রশ্ন তোলেন, প্রথম শ্রেণির এসি কামরার যাত্রী হয়ে, আবার তীর্থযাত্রায় যাচ্ছেন, তারপরও এমন কাজ কি মানায়?

শেষ পর্যন্ত যাত্রীরা বাধ্য হয়ে ব্যাগ থেকে চাদর, কম্বল ও তোয়ালে বের করে দেন। রেলকর্মীরা এগুলো জব্দ করেন এবং যাত্রীদের কড়া সতর্কবার্তা দেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, এ ধরনের যাত্রীদের আজীবনের জন্য ট্রেন ভ্রমণ থেকে নিষিদ্ধ করা উচিত।

এদিকে ভারতের রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্ত যাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আনন্দবাজার

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত