সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঠাকুরগাঁও হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রসূতির শরীরে গজ-প্যাড! তদন্তে প্রশাসন

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক প্রসূতির শরীরে অস্ত্রোপচারের সময় গজ ও প্যাড রেখে সেলাই করার অভিযোগ উঠেছে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ভুক্তভোগী সাথী আক্তার ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুরের আবুজর গিফারীর স্ত্রী। গত ২৫ জুলাই গভীর রাতে প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাভাবিকভাবে সন্তান জন্ম নিলেও সামান্য অস্ত্রোপচারের সময় তার শরীরে ভুলবশত গজ ও একটি প্যাড থেকে যায়।

ব্যথায় আবার ভর্তি

রিলিজ পাওয়ার কিছুদিন পর, গত ১৭ আগস্ট সাথী আক্তার তীব্র ব্যথায় আক্রান্ত হলে ফের হাসপাতালে ভর্তি হন। তবে নার্সদের অবহেলার কারণে দ্রুত চিকিৎসা না পেয়ে অবস্থা আরও খারাপের দিকে যায় বলে অভিযোগ পরিবারের। অবশেষে অন্য চিকিৎসক ডা. জিন্নাত পারভীনের তত্ত্বাবধানে পরীক্ষার সময় তার শরীর থেকে একটি সম্পূর্ণ প্যাড বের করা হয়।

স্বজনদের অভিযোগ

রোগীর স্বামী আবুজর গিফারী বলেন, “নার্স ও চিকিৎসকদের অবহেলার কারণে আমার স্ত্রীর জীবন হুমকির মুখে পড়েছিল। যদি প্যাড আরও কিছুদিন ভেতরে থাকতো, তাহলে তার জীবন রক্ষা সম্ভব হতো না। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্য দায়ীদের শাস্তি চাই।”

তদন্তের আশ্বাস

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

cgt

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত