সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ঢাকায় এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর গোপন পরিকল্পনা করেছিলো আ. লীগ, অতঃপর যা ঘটলো….

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে প্রতীকী রাজনৈতিক বার্তা ছড়াতে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে চলতি ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা নিশ্চিত করেছে, আটক ব্যক্তিরা ঝটিকা মিছিল, স্লোগান এবং বড় আকারের বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন। তদন্তে উঠে এসেছে, তারা রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ১০–১২ নভেম্বর বেলুন উড়িয়ে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

ডিবি সূত্র জানায়, অভিযানে রাজধানীর শাহবাগ, মিরপুর, রমনা, তেজগাঁও, মতিঝিল, ওয়ারী, উত্তরা, লালবাগ ও গুলশান এলাকায় অভিযান চালানো হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজনৈতিক প্রতিবাদকে ভিন্নমাত্রায় তুলে ধরতে বেলুনে দলীয় রঙ, প্রতীক ও স্লোগান ব্যবহার করার পরিকল্পনা করেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারত বলে দাবি করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাজধানীতে নাশকতা ও অস্থিরতা ঠেকাতে এমন অভিযান অব্যাহত রাখা হবে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানা ও ইউনিটের সাবেক ও বর্তমান নেতাকর্মী, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে কিছু নাম উল্লেখযোগ্যভাবে এসেছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মাঠ পর্যায়ের নজরদারিতে আরো এমন পরিকল্পনার তথ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত