সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ঢাবিতে ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা: ভোট চুরির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা ক্যাম্পাসে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়।

মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের কর্মীরা অভিযোগ তোলেন, প্রশাসন এবং প্রভাবশালী ছাত্র সংগঠন নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করেছে। স্লোগানে তারা বলেন, “ভোট চোর মানি না মানব না”, “প্রশাসন ভোট চোর” ইত্যাদি। এ সময় টিএসসি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোট গণনা প্রকাশ্যে করার দাবি ওঠে।

এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সকাল থেকে তাদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি অমর একুশে হল ও রোকেয়া হলে ব্যাপক কারচুপির প্রমাণ তারা পেয়েছেন বলে দাবি করেন। তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথাও জানান।

অন্যদিকে, ছাত্রদলকে বহিরাগতদের ক্যাম্পাসে আনার অভিযোগ তুলেছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদল ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী জড়ো করেছে, যাদের মধ্যে সংঘর্ষও হয়েছে। এর দায় অন্য সংগঠনের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

ফরহাদ আরও বলেন, “অমর একুশে হলে ভোট কারচুপির কিছু প্রমাণ পাওয়া গেছে। তবে রোকেয়া হলে নাটক সাজিয়ে ছাত্রদল পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে। যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ থাকলেও ভোট চুরি ও কারচুপির অভিযোগে উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত