সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

দেশের জন্য ধর্মের প্রয়োজনে আমরা সবাই এক: ধর্ম উপদেষ্টা আ.ফ ম খালিদ হোসেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম (লোহাগাড়া) থেকে: দেশের জন্য ধর্মের প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বতীকালী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেন, মুসলমানরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচার না করে কালেমার তলে উম্মতে মোহাম্মদীকে এক হতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির শাহ মনজিলে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ৫৫তম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) এর ১৬তম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ. ফ. ম খালিদ হোসেন আরও বলেন, আপনার দল আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে। কিন্তু ধর্মের প্রয়োজনে, দেশের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক ও অভিন্ন। সুযোগ বার বার আসে না। প্রায় ৫০ বছর অপেক্ষার পর স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাই আমরা এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আরও শত বছর পিছিয়ে যেতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ আমাদের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। সেই সূর্যের তেজে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। সেই বাংলাদেশ হবে ইসলামের আদর্শে গড়া। আমরা চাই এই প্রিয় দেশকে খোলাফায়ে রাশেদীনের ন্যায় নেতৃত্বের আলোকে, রাসুলুল্লাহ (সা.) এর সীরাতের মসজিদে নববীর আদলে সাজাতে। আমরা চাই এমন একটি দেশ যেখানে থাকবে বৈষম্যহীন, লুটতরাজবিহীন ও জুলুমমুক্ত পরিবেশ, যেখানে মানুষের মৌলিক অধিকার সুসংরক্ষিত থাকবে।

মাহফিলে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদী।

১৯ দিনব্যাপী এই মাহফিলের সূচনা ১৯৭২ সালে শাহ হাফেজ আহমদ (শাহ সাহেব কেবলা) দ্বারা চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে শুরু হয়। মাহফিলে রাসুল (সা.) এর জীবন ও কর্ম, কোরআনের শিক্ষা প্রচারসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরও মাহফিলের কার্যক্রম ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ সেপ্টেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত