সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আজ থেকে শুরু মাতৃদুগ্ধ সপ্তাহ, শিশুর প্রাণরক্ষায় মায়ের দুধই প্রথম সুরক্ষা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য: আজ ১ আগস্ট থেকে বিশ্বব্যাপী শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বাংলাদেশেও ৭ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই সপ্তাহ। তবে উদ্বেগজনক তথ্য হলো, দেশে ৪৫ শতাংশ শিশু মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হচ্ছে, যা শিশুদের মৃত্যুঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে তুলছে।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের তথ্যমতে, ২০১৭-১৮ সালে ৬৫ শতাংশ শিশু মায়ের দুধ পেলেও বর্তমানে এ হার কমে ৫৫ শতাংশে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ণ, কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধি, অফিসে ‘ব্রেস্টফিডিং কর্নার’-এর অভাব এবং বাজারে ফর্মুলা দুধের প্রচারণাই এর মূল কারণ।

চিকিৎসকদের মতে, শিশুর জন্মের প্রথম ঘণ্টার মধ্যেই মায়ের দুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুই মাতৃদুগ্ধ খাওয়ানো সবচেয়ে নিরাপদ ও উপকারী। এতে নিউমোনিয়ায় মৃত্যুঝুঁকি ১৫ গুণ, ডায়রিয়ায় ১১ গুণ এবং অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি ১৪ গুণ পর্যন্ত কমে যায়।

শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. মোহাম্মদ মজিবুর রহমান জানান, একটি শিশু জন্মের সময় ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) মস্তিষ্ক কোষ নিয়ে আসে, যার ৯৫ শতাংশ সংযোগ হয় জন্মের প্রথম তিন বছরে। এই সময়টিতে মায়ের দুধ শিশুর মস্তিষ্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সপ্তাহের প্রতিপাদ্য, “টেকসই সহায়তা ব্যবস্থা তৈরি করুন” যা বোঝায়, শুধু সচেতনতাই নয়, চাই মায়েদের সহায়ক পরিবেশ। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এরই মধ্যে সচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হচ্ছে। যদিও ১, ২ ও ৫ আগস্ট সরকারি ছুটি থাকায় কেন্দ্রীয় কর্মসূচির বিষয়ে এখনও নির্দেশনা আসেনি।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ প্রথম উদযাপিত হয় ১৯৯২ সালে, ইউনিসেফের ‘ইনোসেন্টি ঘোষণা’র পর থেকে। সেই ধারাবাহিকতায় আজও পালিত হচ্ছে এই কর্মসূচি, যার লক্ষ্য প্রতিটি শিশুর জন্য নিরাপদ, পুষ্টিকর ও জীবনরক্ষাকারী খাদ্য নিশ্চিত করা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত