সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ধর্ম উপদেষ্টার উদ্যোগে সৌদি থেকে ফেরত আনা হলো ৩৮ কোটি টাকা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

সৌদি আরব থেকে ফেরত আনা হয়েছে প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকা, যা গত আট বছরে (২০১৭–২০২৪) হজ সংক্রান্ত খরচের অব্যয়িত অর্থ ছিল। এই টাকা ফেরত পাচ্ছে মোট ৯৯০টি হজ এজেন্সি।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের সৌদি প্রান্তের ব্যয় নির্বাহের জন্য হজ এজেন্সিগুলো সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএন হিসাবে অর্থ প্রেরণ করে থাকে। দীর্ঘদিন ধরে সেখানে কিছু অর্থ অব্যয়িত পড়ে ছিল।

ড. খালিদ বলেন, “অব্যয়িত অর্থ ফেরত আনতে আমরা বারবার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। কয়েক দফা পত্র প্রেরণ এবং বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর অবশেষে এই অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, ফেরত আসা অর্থ ইতোমধ্যে বাংলাদেশ হজ অফিসের ‘মাসার নুসুক’ আইবিএএন হিসাবে জমা হয়ে, সেখান থেকে সংশ্লিষ্ট সৌদি-ফ্রান্সি ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, এই উদ্যোগের মাধ্যমে হজ এজেন্সিসমূহের অব্যয়িত অর্থ ফেরত পাওয়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অবিচল প্রচেষ্টা ও সদিচ্ছার সফল ফলাফল।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু আ আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক,
এবং উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত