সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

নিউইয়র্কে চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্ত: প্রেস সচিব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে চারটি দেশের শীর্ষ নেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এসব বৈঠক বাংলাদেশের সঙ্গে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভোর সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, প্রতিটি বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকটসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এর আগে নিউইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা হয়। এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব জানান, ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন। ফিনল্যান্ড ও ইতালি উভয় দেশই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জর্জিয়া মেলোনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন।

কসোভোর সঙ্গে বৈঠকে দেশটির দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানানো হয় এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় হয়।

সব বৈঠকেই রোহিঙ্গা ইস্যু আলোচনায় আসে। ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসছে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গাবিষয়ক সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে তার দেশ।

এছাড়া, নিউইয়র্ক সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য দেন। তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। তার সঙ্গে সফরে থাকা ছয় রাজনৈতিক নেতা মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত