সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনে গ’ণ’হ”ত্যা চালানো হা/য়ে/না ই’স’রাইলের ধ্বংসের জন্য বিশেষ প্রার্থনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব ডেস্ক: ২০২৫ সালের হজ উপলক্ষে পবিত্র আরাফার ময়দানে অনুষ্ঠিত খুতবায় ফিলিস্তিনে চলমান গণহত্যা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দেন মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। বৃহস্পতিবার (৫ জুন) আরাফার ময়দানের মসজিদে নামিরাহ থেকে দেওয়া খুতবায় তিনি বলেন, “হে আল্লাহ, ফিলিস্তিনের জনগণকে সাহায্য করুন এবং তাদের শত্রুদের ধ্বংস করুন।” তিনি আরও বলেন, “হে আল্লাহ, ফিলিস্তিনের শহীদদের ক্ষমা করুন এবং আহতদের সম্পূর্ণ আরোগ্য দান করুন।”

খুতবায় ইমাম মুসলমানদেরকে আল্লাহর দিকে ফিরে আসার, সৎকর্মে একে অপরকে সহযোগিতা করার এবং তাকওয়া অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, মুসলমানদের উচিত পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা, সত্য কথা বলা এবং সমাজে ঐক্য বজায় রাখা।

ইমাম সালেহ বলেন, ইসলাম ধর্মের তিনটি স্তর রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ স্তর হলো ‘ইহসান’। আল্লাহর ইবাদত এমনভাবে করতে হবে যেন তিনি আমাদের সামনে উপস্থিত। তিনি আরও বলেন, সৎকর্ম পাপসমূহকে মুছে দেয় এবং লজ্জাশীলতা বা হায়া হলো ঈমানের একটি শাখা। ইসলামের শিক্ষা অনুসারে প্রতিশ্রুতি পূরণ, নম্রতা প্রদর্শন এবং দান-যাকাতের গুরুত্বও তিনি তুলে ধরেন।

হজের গুরুত্বপূর্ণ ফরজ আরাফায় অবস্থান পালনের জন্য বৃহস্পতিবার ভোর থেকেই হাজিরা আরাফার ময়দানে পৌঁছাতে শুরু করেন। তারা সেখানে ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও জিকিরে মগ্ন থাকেন। সৌদি কর্তৃপক্ষ হাজিদের সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে না থাকার নির্দেশনা দেয়।

হাজার হাজার হাজি আরাফার জাবালে রহমত ও আশপাশের এলাকায় অবস্থান নেন, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। সেখানে রাত যাপন ও শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহের পর তারা মিনায় যাবেন।

১০ জিলহজ মিনায় বড় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুণ্ডিয়ে ইহরামমুক্ত হবেন। এরপর কাবা শরিফে তাওয়াফে জিয়ারত ও সাঈ সম্পন্ন করবেন। ১১, ১২ ও ১৩ জিলহজ প্রতিদিন তিনটি শয়তানকে কঙ্কর নিক্ষেপ শেষে তারা মিনায় অবস্থান করবেন এবং পরে নিজ নিজ বাসস্থানে ফিরে যাবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত