সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পশ্চিমারা সিরিয়ার জ্বালানি খাতকে তাদের সুযোগ হিসেবে দেখছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির প্রভাবে নতুন করে আগ্রহ দেখাচ্ছে ব্রিটিশ ও ইউরোপীয় কোম্পানিগুলো। সিরিয়ার অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা আল-কাদি শুক্রবার জানিয়েছেন, মার্কিন কোম্পানি কনোকোফিলিপস ও শেভরন ইতোমধ্যে তেল ও গ্যাস খাতে কাজ শুরু করেছে। এর সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশ এনার্জি জায়ান্ট শেল ও ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানও বিনিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আল-কাদি বলেন, নবগঠিত ব্রিটিশ-সিরীয় বিজনেস কাউন্সিল ব্যাংক লেনদেন সহজ করছে, যা আমদানি-রপ্তানি ও ব্যাংক খাতকে গতিশীল করবে। কনোকোফিলিপস খুব শিগগিরই কারিগরি কাজ শুরু করবে এবং নতুন বছরের শুরুতে পূর্ণ মাত্রায় কার্যক্রম চালু হতে পারে।

মার্কিন কোম্পানির চুক্তি ইউরোপীয় বিনিয়োগকারীদের কাছে একটি বার্তা দিচ্ছে যে, ২০১৯ সালের সিজার অ্যাক্ট নিষেধাজ্ঞা শিথিল বা তুলে নেওয়া হতে পারে। এতে জার্মানি ও ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় প্রতিষ্ঠান সিরিয়ায় বিনিয়োগে আগ্রহী হতে পারে।

গত মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে সিজার অ্যাক্ট বাতিল করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, যা বছরের শেষ নাগাদ হতে পারে।

লাতাকিয়া ও তর্তুস বন্দরের ব্যবস্থাপনা বর্তমানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও কিছু ফরাসি কোম্পানির হাতে রয়েছে, যা আরব দেশগুলোর সঙ্গে বিস্তৃত সমঝোতার অংশ।

তবে আল-কাদি সতর্ক করে বলেন, সিরিয়ার সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। ধ্বংস হওয়া অবকাঠামো, পরিবহন ও ব্যাংক খাতের আধুনিকায়ন এবং আইনি কাঠামো সংস্কার এখনো সমাধান করা বাকি। নতুন আইন প্রণয়নের মাধ্যমে এসব সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত