সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই: বিচারপতি আব্দুর রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আগামীতে জনগণের মতের পূর্ণ প্রতিফলন ঘটাতে হলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

আব্দুর রহমান বলেন, অতীতের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে প্রচলিত নির্বাচনী পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নয়। এ ব্যবস্থায় জনমতের প্রতিফলন ঘটে না, বরং প্রার্থীরা পেশীশক্তি ও অবৈধ প্রভাব খাটানোর সুযোগ পান। এতে মনোনয়ন বাণিজ্য বাড়ে এবং ভোটের সঠিক মূল্যায়ন হয় না। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় ক্ষমতাসীনরা স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায়। তাই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব জাতীয় জীবনের একটি বড় অর্জন। এটিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত করতে হবে।

সভাপতির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব বলেন, পিআর পদ্ধতি বিশ্বের বহু দেশে বিদ্যমান এবং এটি অধিক গ্রহণযোগ্য। তাই বাংলাদেশেও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ পদ্ধতি এখন সময়ের দাবি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, মেজর (অব.) ড. মোহাম্মদ ইউনুস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মাদ রুহুল আমিন, বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত