সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিতর্ক নয়, সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ: মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি নিয়ে এখন অযথা বিতর্ক সৃষ্টির প্রয়োজন নেই। বিষয়টি পরবর্তী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিতে হবে, কারণ গণতন্ত্রের স্বার্থে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের প্রতিনিধিরাই নেবেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণই এবার প্রমাণ করবে বাংলাদেশ একটি সত্যিকারের অসাম্প্রদায়িক রাষ্ট্র। তবে কিছু মহল এখনো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।”

তিনি আরও বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলনের চেষ্টা কতটা যৌক্তিক, তা পরিষ্কার নয়। এ ধরনের পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সংসদের মাধ্যমে। তাই বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত।”

বিএনপি মহাসচিব এ সময় সংসদীয় কাঠামো সংস্কার প্রসঙ্গে বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরেই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়ে আসছে। এটি একটি নতুন অভিজ্ঞতা হবে, যা সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত