সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পূর্ব ঘোষণা ছাড়াই ঝিলামের পানি ছাড়ল ভারত, হঠাৎ বন্যায় ভাসছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব সতর্কতা ছাড়াই ঝিলাম নদী থেকে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। ফলে আকস্মিক বন্যার মুখে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীতীরবর্তী জনপদে।

শনিবার (২৬ এপ্রিল) আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পানি ছাড়ার ফলে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’ বলছে, পাকিস্তানকে অবহিত না করেই ভারত শনিবার সকাল থেকে অতিরিক্ত পানি ছাড়তে শুরু করে। দ্রুত পানি বেড়ে চাকোঠি সীমান্ত দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন মসজিদের মাইক ব্যবহার করে জনগণকে সতর্ক করে দিচ্ছে।

ঝিলাম হলো সিন্ধু নদের একটি গুরুত্বপূর্ণ উপনদী। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে সিন্ধু নদ চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে।

ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানে যেন এক ফোঁটাও পানি না যায়, সে লক্ষ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী তিনটি পরিকল্পনায় কাজ চলছে। নদীর প্রবাহ ঘুরিয়ে দিতে দ্রুত ড্রেজিং কাজের কথাও উল্লেখ করেছেন তিনি।

পাকিস্তান এ পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে আখ্যা দিয়েছে। ইসলামাবাদ স্পষ্ট করে বলেছে, সিন্ধু নদের প্রবাহ বন্ধের চেষ্টা হলে সামরিক প্রতিক্রিয়া দেওয়া হবে।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।” তার এমন মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, সিন্ধু নদকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে, যা গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
বন্যাকবলিত এলাকাগুলোর জনগণের জন্য জরুরি সহায়তা এবং দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত